১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৫৭| বসন্তকাল|
Title :
নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা-জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে ঈদ আনন্দ অনুষ্ঠান’২৬ উদযাপিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত সকলকে আশরাফুল ইসলাম রাতুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি

প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক করোনায় আক্রান্ত

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২১, ২০২২,
  • 160 Time View

গাইবান্ধা জেলা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে বিদ্যালয়ের পড়–য়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আক্রান্ত শিক্ষকরা হচ্ছেন, প্রধান শিক্ষক আজিজা বেগম, সহকারী শিক্ষক আলহামরা পারভীন শাপলা ও ইফতিয়া বানু। অবশিষ্ট শিক্ষকরাও আতঙ্কের মধ্যে ক্লাসে পাঠদান করছেন।
এদিকে, বিদ্যালয়ের তিনজন শিক্ষকের করোনায় আক্রান্তের খবরে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেক শিক্ষার্থীর স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন অভিবাবকরা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল জানান, মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের করোনায় আক্রান্ত শিক্ষকরা বিদ্যালয়ে আসছেন না। তবে এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে করোনায় সংক্রমণের আতঙ্ক বিরাজ করছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিদ্যালয়টি জরুরি ভিত্তিতে বন্ধ করে দেয়া।
এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক করোনা পজেটিভ। আর কোনো শিক্ষকের আক্রান্তের খবর তার জানা নেই। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান চলছে।
এছাড়াও গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পূর্ব বাটিকামারীর জমসেদের ছেলে হাসান করোনা আক্রান্ত হয়ে এলাকায় এসেছেন। তিনি ঢাকায় একটি চীনা কোম্পানিতে চাকরি করতেন। ফলে ওই এলাকার লোকজনের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category